মোবাইল কোর্ট পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান ।
এ সময় নূর আলম নামে এক ব্যবসায়ীকে সরকার কতৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ( ১৩০ টাকায়) জ্বালানি তেল বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে জ্বালানি তেলের বাকি দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় অভিযান পরিচালনা সম্ভব হয়নি।
বেড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান জনগণের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে অভিযোগ পাওয়া গেলে ও প্রমাণিত হলে জনস্বার্থে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান আরো অব্যাহত থাকবে বলে আশ্বাস দেয়া হয়। আপনাদের সকল ধরনের সমস্যায় উপজেলা প্রশাসন ইনশাল্লাহ সবসময় পাশে আছে এবং থাকবে।