
শিক্ষার্থীদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বুধবার ফয়জুলকে জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ। শিশুদের পরিবার অভিযোগ জানানোর খবরে ফয়জুল মাদরাসা ছেড়ে পালিয়ে জৈন্তাপুর নিজ বাড়িতে চলে যান।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে আটক করে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদরাসাশিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই মাদরাসার হিফজ শাখার দুই শিশু শিক্ষার্থীদের /বলা/ৎকার করেছেন।
শাহপারান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ বলেন, ৮ থেকে ১০ বছরের দুটি শিশুকে বলা/ৎকা/রের অভিযোগ ওই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে।
ওই শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শিশু দুটি সম্প্রতি মাদরাসা থেকে বাড়ি চলে আসে এবং আর মাদরাসা যেতে আপত্তি জানায়। অভিভাবকরা মারধর করেও মাদরাসা পাঠাতে পারেননি। এক পর্যায়ে শিশু দুটি অভিভাবদের জানায়, প্রতি রাতে হুজুরের ঘরে যেতে হয়। না গেলে মারেন। আর ঘরে গেলে খারাপ কাজ করেন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক বলাৎকারের কথা স্বীকার করেছেন।
পুলিশ বলছর, আমরা জিজ্ঞেস করেছিলাম, শিশুদের সঙ্গে এসব খারাপ কাজ না করে আরেকটি বিয়ে করেন না কেন, জবাবে ফয়জুল বলেছেন, ‘মেয়েদের আমার ভালো লাগে না’।
এদিকে শিশু দুটিকে মেডিকেল পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।