নাজিউর রহমান মঞ্জু-এর রুহের মাগফিরাত কামনা এবং আন্দালিব রহমান পার্থ এমপিসহ মুসলিম উম্মাহর কল্যাণ
কামনায় ভোলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টি (বি.জে.পি) ভোলা সদর শাখার উদ্যোগে ও আঞ্চলিক কমিটি ঘুইংগার হাট বাজারের আয়োজনে এ ইফতার ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম নাজিউর রহমান মঞ্জু দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা। একই সঙ্গে ভোলা সদর-০১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিটি ঘুইংগার হাট বাজারের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন