ভোলা-চরফ্যাশন মহাসড়কে যাত্রীবাহী বাস পুকুরে

0
FB_IMG_1780992317308


ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকার বক্সেআলী ব্রিজ সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘বিলাস-২’ নামের যাত্রীবাহী বাসটি চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। পথে বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ, স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। প্রাথমিকভাবে কোনো যাত্রী নিহত বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন জানান, বাসটির অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত যাত্রীরা প্রয়োজনীয় সহায়তা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।
এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *