ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-১১,৫০০ (এগার হাজার পাঁচশত) কথিত জাল টাকাসহ ০১ জন আটক।

0
FB_IMG_1778998845290

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ জনৈক মাওলানা শহীদ এর বাড়ীর সামনে দুলারহাট টু মুন্সিরহাটগামী পাকা রাস্তার উপর থেকে ১১,৫০০ (এগার হাজার পাঁচশত) কথিত জাল টাকাসহ ০১ জন জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

ইং ১৫-০৫-২০২৬ তারিখ ২১.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মাহমুদুল হাসান বাপ্পী সংঙ্গীয় অফিসার ফোর্সসহ উদ্ধার অভিযান পরিচালনা করিয়া দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ জনৈক মাওলানা শহীদ এর বাড়ীর সামনে দুলারহাট টু মুন্সিরহাটগামী পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ ইকবাল (৩৮), পিতা-মৃত সৈয়দ আহম্মদ, মাতা-শাহিদা বেগম, সাং-দক্ষিণ মেহেরগঞ্জ ০৬নং ওয়ার্ড (দেওয়ালকান্দি), লালামোহন সদর ইউপি, থানা-লালমোহন, জেলা-ভোলাকে ১১,৫০০ (এগার হাজার পাঁচশত) কথিত জাল টাকাসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে দুলারহাট থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *