ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে মোট গ্রেফতার ১৩ জন
মঙ্গলবার ৯ জুন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর দিকনির্দেশনায় ময়মনসিংহ খ সার্কেল টিম পরিদর্শক মিজ কানিজ ফাতেমা এর নেতৃত্বে গৌরীপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মঞ্জুরুল (৪০) কে ৫৫ পিস ইয়াবা এবং মোঃ আনারুল (৪৫) কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), গৌরীপুর এর নেতৃত্বে আসামি( ১) গোলাম রব্বানী ( ২) ইদ্রিস আলি (৩) সুজন মিয়া (৪) রাসিদকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদেরকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া একইদিনে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ “ক” সার্কেল টিম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাশিক খান শুষান এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন পুরোহিত পাড়া,চরকালিবাড়ি ,কাঠগোলা,থানারঘাট,চর গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে
১। মোঃ মাসুম(৩০), পিতা- মৃতঃ হযরত আলী , সাং-পুরোহিতপাড়া ২। মোঃ রাহাত(৩০), পিতাঃ- মোঃ দুলাল, সাং-চর কালিবাড়ী ৩। মোঃ জনি মিয়া (২৪),পিতা-মৃতঃ সোলেমান, সাং-কাঠগোলা ৪। মোঃ শিপন (২২), পিতা-বিল্লাল হোসেন, সাং-কাঠগোলা ৫। মোঃ নাছিম (৩৮), পিতা-মৃতঃ হাফিজ উদ্দিন,সাং-থানারঘাট ৬।মোঃরাসেল মিয়া (৩৩), পিতা-মৃতঃ জমশেদ আলী,সাং-চর গোবিন্দপুর ৭।মোঃ আলামিন মিয়া (৩৩),পিতা-মোঃ হোসেন আলি,সাং-চর গোবিন্দপুর-কে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে প্রথম ৫ জনকে ১০ দিন করে এবং শেষ ২ জনকে ২(দুই) মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে মোট ৩৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন।