ভোলার লালমোহনে বাসচাপায় ৬ বছরের শিশু মাইশা নিহত

0
FB_IMG_1785055619218


ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোসা. মাইশা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সৈনিক বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইশা রাস্তা পার হওয়ার সময় ভোলা থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *