গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মো: রাকিব ইসলাম বিশেষ প্রতিনিধি গাজীপুর জেলা ।
পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) রাতে পূবাইল থানা পুলিশের একটি দল এলাকায় টহল ডিউটির সময় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হায়দরাবাদ এলাকার মজিবুর মার্কেট থেকে হোসনারটেক ঈদগাহগামী সড়কের মনির নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে মকবুল হোসেন (৩২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
মকবুল হোসেন পূবাইল থানার হায়দরাবাদ (মজিবুর মার্কেট) এলাকার বাসিন্দা। পরে তাঁর কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।