শাহ আলী থানা ছাত্রদলের সদস্য সচিব আল আমীন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত ওঅফিস দখল করার হুকির অভিযোগ উঠেছে।
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মিরপুর এক নম্বর মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে এ শাহ আলী থানা বিএনপি ছাত্রদলের সদস্য সচিব আল আমীন এর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন যোদ্ধাহত মুক্তিযুদ্ধা ও শহিদ পরিবার বাসস্থান কমপ্লেক্স সমবায় সমিতি।
এ-সময় উপস্থিত ছিলেন সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খান রেজা,
সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ চৌধুরী
প্রধান উপদেষ্টা বিরপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ,
যুগ্ম সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কোভিদ ও পরিচালক মুক্তিযোদ্ধা রিবারের সন্তান মোহাম্মদ আব্দুল মান্নান। তারা আরও বলেন বর্তমান সরকার তারেক রহমান সন্ত্রাস, মাদক,চাঁদাবাজি,দখলবাজির বিরুদ্ধে জিরো দলার রেঞ্জ জারি করেছেন। তারা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আবেদন জানান এই সকল সন্ত্রাসী ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।
শাহ আলী থানা ছাত্রদলের সদস্য সচিব আল আমীন মুক্তিযোদ্ধাদের হেনস্তা ও অফিস দখল করার পায়তারা সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে আসছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
এলাকাবাসী বলেন,বিগত আওয়ামী লীগের আমলে আল আমীন ছিলো শাহ আলী থানার ছাত্র লীগের সহ সম্পাদক
বর্তমানে সে শাহ আলী থানা বিএনপির ছাত্রদল এর সদস্য সচিব। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় প্রভাব খাঁটিয়ে তার সন্ত্রাসী, চাঁদাবাজি,দখলবাজি কর্মকাণ্ডের আধিপত্য বিস্তারের লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছেন ।