সাভারের এক নারীকে ইভটিজিং করার প্রতিবাদ করার বিএনপি নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। এ সময় ওই নারীসহ আরও তিন জন আহত হয়েছেন।

0
FB_IMG_1773297745796

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাভার ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় মহল্লায় এ হামলার ঘটনা ঘটে।

আহত শাহাদাত হোসেন সাভার পৌর এলাকার ব্যাংক টাউন পাগলার মোড় মহল্লার মৃত হাজী মাসুদ খানের ছেলে। তিনি সাভার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন। এছাড়া আরও আহত হয়েছে ইভটিজিংয়ের শিকার রিয়া মনি (১৮) ও তার বাবা মকমেল (৫০)।

আহত নারী রিয়া মনি বলেন, আমি একটি বোতল কারখানায় চাকরি করি। আমি সন্ধ্যার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলাম। এসময় ব্যাংক টাউনের পাগলার মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক আমাকে ইভটিজিং করে। পরে আমি শাহাদাত ভাইকে ঘটনাটি জানাই। সে সময় শাহাদত ভাই তাদের ইভটিজিং করতে নিষেধ করে। তারপর আমরা সবাই এক সঙ্গে বাসার দিকে চলে আসি। এসময় চলে আসার পথে আয়ুব খান ও তার ছেলে আমিনসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। এসময় তারা শাহাদাত ভাইয়ের মাথায় ছুরি দিয়ে আঘাত করে এবং আমাকে ও আমার ভাই, স্বামী ও বাবাকে মারধর করে।

বিএনপি নেতা শাহাদত খান বলেন, একটি মেয়েকে কয়েক জন উত্ত্যক্ত করছিল। এ ঘটনায় আমি প্রতিবাদ করায় আমিন আমার মাথায় ছুরি দিয়ে আঘাত করেছে।

অপর দিকে অভিযুক্ত আয়ুব খান বলেন, আমি শুনেছি আমার ছেলেকে কয়েকজন মারধর করছে। পরে আমি একটি শাবল নিয়ে গিয়েছি। তখন আমার হাত থেকে শাবল নিয়ে গেছে ওরা। আমি কাউকে মারিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *