আজ কুষ্টিয়া খোকসা উপজেলা ওসমানপুর ইউনিয়ন

0
FB_IMG_1775926836403

হিজলাবট বাজারে প্রকাশ্যে একদল দুর্বৃত্ত হঠাৎ করে জাহিদ হোসেনের ছেলে (রিয়াজকে) লক্ষ্য করে গুলি ছোঁড়ে এতে করে রিয়াজ গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় পড়ে যায়। একই সময় হামলা কারীরা দেবীনগর গ্রামের ময়েন আলীর ছেলে আশরাফুলকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে নিয়ে যায়। গুলিবিদ্ধ রিয়াজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে হস্তান্তর করা হয়। অপরজন আশরাফুল খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনা স্থলে পরিদর্শন করেছে, প্রয়োজনীয় ব্যবস্থা জন্য অভিযান চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *