ভোলায় ১০ শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীন জন্য উন্নয়ন সংস্থা

0
FB_IMG_1790243399239


ভোলা প্রতিনিধি: ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর একটি শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক পদে ১০ জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, শ্রমিক পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে প্রার্থীদের জন্য কোনো নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। শারীরিকভাবে সুস্থ, পরিশ্রমী ও সংশ্লিষ্ট কাজে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিতদের মাসিক ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে। কর্মকালীন সন্তোষজনক কাজের ভিত্তিতে ছয় মাস পর কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী বেতন-ভাতা পুনর্নির্ধারণ করা হতে পারে।

আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) কার্যালয়ে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির ঠিকানা—আলতাজের রহমান রোড, চরনোয়াবাদ, পোস্ট: ভোলা, জেলা: ভোলা।

সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যথাসময়ে উপস্থিত হতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *