ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ৩০ (ত্রিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন আটক।

0
FB_IMG_1773124609686

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

০৯ মার্চ ২০২৬ তারিখ ২২:০৫ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ জসীম উদ্দীন অনিক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোরহানউদ্দিন থানাধীন পৌরসভা ০৪নং ওয়ার্ডস্থ যুগীন্দার বাড়ীর সামনে ভোলা টু চরফ্যাশনগামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ নাছির ঢালী (৪৫) কে ৩০ (ত্রিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *