রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পূর্ব কালুরঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ”

0
FB_IMG_1780920567735


বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব কালুরঘাট এলাকায় রেলওয়ের সম্পত্তির উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, সরকারি সম্পত্তি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। রেলওয়ের জমি দখলমুক্ত করে জনস্বার্থে ব্যবহারের লক্ষ্যে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *