চরআলী হাছান সুলতানুল উলুম জমিরিয়া মাদ্রাসায় অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
GS4JZyDSPcRGLhRNmoGUOYeUp0F


লক্ষ্মীপুর প্রতিনিধি: মো. শাকিল হোসেন


লক্ষ্মীপুর সদর উপজেলা চরআলী হাছান সুলতানুল উলুম জমিরিয়া মাদ্রাসায় অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর চররমনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দলীয় নেতা ও সম্ভাব্য মেম্বার প্রার্থী আলী আজগর মুন্না।
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, গজল ও নাতে রাসুল (সা.) পরিবেশন করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলী আজগর মুন্না শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের নিয়মিত মাদ্রাসায় পাঠানো এবং তাদের পড়াশোনার প্রতি সার্বক্ষণিক নজর রাখা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন। মাদ্রাসার অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করারও আশ্বাস দেন।
সভায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *