থাইল্যান্ডে পর্যটন শহরে দুই রুশ নাগরিককে অপহরণের পর হত্যা

0
FB_IMG_1786716706211


থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ায় নিখোঁজ হওয়া দুই রুশ নাগরিককে অপহরণের পর হত্যা করে মরদেহ পুঁতে রাখার কথা স্বীকার করেছে দুই থাই নাগরিক।
শুক্রবার (৩১ জুলাই) সাকায়ো প্রদেশের একটি বাগান থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

নিহতরা হলেন ২২ বছর বয়সী ডায়ানা নাজিমোভা এবং তার ১৭ বছর বয়সী ছোট ভাই রোমান নাজিমোভ। তারা গত কয়েক বছর ধরে থাইল্যান্ডে তাদের মায়ের সাথে বসবাস করছিলেন।

পুলিশের তথ্যমতে, গত ২৬ জুলাই থেকে তারা দুজন নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার আগে ডায়ানা তার মাকে বার্তা পাঠিয়েছিলেন যে কেউ একজন তাদের অনুসরণ করছে এবং তার আইফোনে একটি অপরিচিত ট্র্যাকিং ডিভাইস শনাক্ত হয়েছে। এরপর তাদের মা স্থানীয় থানায় নিখোঁজের ডায়েরি করেন।

তদন্তের পর পুলিশ সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে মোটরসাইকেলে করে দুই ভাই-বোনকে অনুসরণ করতে দেখে। পরবর্তীতে জঙ্গল ও শ্মশানের কাছের একটি এলাকা থেকে ভাই-বোনের ভাড়া করা মোটরসাইকেলটি টুকরো টুকরো করে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে ‘পং’ নামে পরিচিত প্রধান অভিযুক্ত পুলিশের কাছে স্বীকার করেছে যে, সে পুলিশের ছদ্মবেশ ধারণ করে রাস্তার পাশে থামানো রুশ ভাই-বোনের মোটরসাইকেলটির কাছে যায় এবং পিস্তল দিয়ে ভয় দেখিয়ে তাদের আটকানোর চেষ্টা করে।

এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে রোমানকে গুলি করা হয় এবং বাধা দেওয়ায় ডায়ানাকে নির্যাতনের পর পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা মরদেহ দুটি স্থানীয় একটি বনাঞ্চলে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে রাখে বলে জানিয়েছে।

অভিযুক্ত দুজনই সাবেক কয়েদি এবং তাদের বিরুদ্ধে অপহরণ, হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে থাই পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *