প্রত্যেকদিন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের

0
FB_IMG_1778505113208

নেতাকর্মীদেরকে খুন করা হচ্ছে অথবা তাদেরকে অমানুষের মত পেটানো হচ্ছে। আর মা-বোনদের ধর্ষণ তো চলছেই।
হায়রে ছাত্রলীগ। না পায় নিজের ঘরে মর্যাদা,সন্মান, ভালবাসা না পায় অন্যের কাছে।
কিজন্যে যেনো, ছাত্রলীগের ওদের মারলে বা ওদের বিরুদ্ধে কিছু বললে আমার বুকে খুব লাগে।
বলছি ওদেরতো কর্মকান্ড নিষিদ্ধ। তাই খুন না করে, অমানুষের মতো না পিটিয়ে পুলিশে দিয়ে দাও। তবু আল্লাহর দোহাই লাগে থামো।
বলছি ভাই একাধারে ২০ মাস,অনেক তো অত্যাচার হয়েছে এবার না হয় বন্ধ করো। আর বিশ্বাস রাখো তোমার কৃতকর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। আর ধর্ম যদি সত্যি হয় তাহলে এই কৃতকর্মের দায়ভার তোমাকে বহন করতেই হবে কোন উপায় নেই। তাই আর অত্যাচার করো না।
যেভাবে লাফিয়ে লাফিয়ে মারছো তার আঘাত হয়তো ঐ ছেলেটির লেগেছে কিন্তু বিশ্বাস করো কয়েক কোটি মানুষের বুকে ব্যাথা লেগেছে। ওভাবে মারের ভিডিও করে নিজে বাহাদুর সেজো না ভাই। যারা মারছে তাদের মধ্যে একজনের নাম হৃদয়।
সময় এরকম যাবে না ভাই। সৃষ্টিকর্তাকে ভয় করো। মানুষের প্রতি দয়া করো। আরতো দেখতে ভাল লাগছে না। অন্যায় করলে আইনের কাছে সোপর্দ করো।

হে আল্লাহ তুমি অন্তত রহম করো।

গণমাধ্যমের সূত্র অনুযায়ী রাজশাহীতে শুধু ছাত্রলীগের সংবাদ শেয়ার করার কারণে এই ছেলেটিকে গাছে বেঁধে পেটানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *