ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ
জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোছনা খাতুনকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত জোছনা খাতুন ভেড়ামারা থানার পিয়ারপুর এলাকার মেথরপাড়া ঢালে ডাবলুর বাড়ির ভাড়াটিয়া। তিনি মৃত ভেজালের স্ত্রী এবং মৃত হাসান আলীর মেয়ে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় ২৯ জুলাই ২০২৬ তারিখে মামলা হয়েছে নম্বর-২৬ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত: ১০০ গ্রাম গাঁজা