ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে প্রধানমন্ত্রীর দ্রুত সিদ্ধান্তের আশ্বাস: এমপি নুরুল ইসলাম নয়ন

0
FB_IMG_1788444897983


ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি—দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন। এ দাবি পূরণে প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।
ভোলা-বরিশাল সেতু এবং ভোলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হওয়া। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী খুব দ্রুত সিদ্ধান্তে উপনীত হয়ে ভোলাকে ঢাকার সঙ্গে খুব দ্রুতই সংযুক্ত করবেন।”
নুরুল ইসলাম নয়ন বলেন, সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হলে ভোলা থেকে ঢাকায় যাতায়াতে সময় অনেক কমে আসবে। এতে ভোলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান হবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, “ভোলা থেকে যারা ঢাকায় আসেন, তাদের যোগাযোগব্যবস্থা উন্নত করার জন্য প্রধানমন্ত্রী সচেষ্ট আছেন।”
ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়িত হলে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে ভোলার যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *