ভোলায় জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন, জ্বীনের বাদশাসহ গ্রেফতার ৪

0
FB_IMG_1785311500834


ভোলার চরফ্যাশনে দুলারহাট থানা পুলিশের তৎপরতায় ‘জ্বিন হাজির’ করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার নামে প্রতারণাকারী চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

২৭ জুলাই (সোমবার) বিকালে উক্ত থানাধীন নুরাবাদ ৫নং ওয়ার্ড এলাকায় জ্বিন হাজির’ করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে স্বর্ণ হাতিয়ে নিতে আসলে ভুক্তভোগীরা তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং থানায় খবর দেন। সংবাদ পেয়ে দুলারহাট থানা পুলিশের একটি টীম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদের গ্রেফতার করে।

এর আগে ৪ ফেব্রয়ারী ২০২৬ খ্রিঃ তারিখ অনুমান ০৭.৩০ ঘটিকায় দুলারহাটের একই ঠিকানায় ইয়ানুর বেগমের বসত ঘরে এই প্রতারণার ঘটনা ঘটে। চক্রটি স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখায়ে স্থানীয় ১৭ জন মহিলার বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার (যার আনুমানিক বাজার মূল্য ১৫,৪৬,০০০/- টাকা) নেওয়ার পর জ্বীনের বাদশা খ্যাত আসামীরা গা ঢাকা দেয়।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীরা হলেন,
১. মোসাঃ রুমা (৩০), পিতা-মৃত আব্দুল লতিফ, সাং- নুরাবাদ, ০৫নং ওয়ার্ড, থানা-দুলারহাট, জেলা-ভোলা।
২. মোসাঃ মুক্তা (২৬), পিতা- নাগর চৌকিদার
৩. মোঃ স্বপন ফরাজী (৫০), পিতা- মৃত আব্দুল লতিফ ফরাজী
৪. মোঃ আলামিন (২৬), পিতা- স্বপন ফরাজী
সর্ব সাং- মজিবনগর, ০৮নং ওয়ার্ড, থানা- দুলারহাট, জেলা-ভোলা।

গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি ও পুলিশ ফোর্সের সহায়তায় পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে এক জোড়া স্বর্ণের রুলি (যার ওজন চাচসহ ৪ ভরি ১২ আনা বা ৫৫.৪৫ গ্রাম, আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা)
এক জোড়া স্বর্ণের ঝুমকা (যার ওজন ১২ আনা ৩ রত্তি বা ৯.১৬ গ্রাম) এবং নগদ ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে ভুক্তভোগী বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে দুলারহাট থানার মামলা নং-৯, তারিখ: ২৮/০৭/২০২৬ খ্রিঃ, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড রুজু করা হয়েছে। দুলাভারত থানার বার প্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, “মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে”।

এদিকে অপরাধ ও প্রতারণা দমনে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহবান জানিয়েছে “ভোলা জেলা পুলিশ কার্যালয়”। জেলা পুলিশ, ভোলা সবসময় আপনার পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *