ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-৪২৪ (চারশত চব্বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক।

0
FB_IMG_1783692579882

[ ০৯ জুলাই ২০২৬ খ্রিঃ]

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভা ২নং ওয়ার্ডস্থ গাজীপুর রোড সরকারী দীঘির পারে পাকা রাস্তার উপর থেকে ৪২৪ (চারশত চব্বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

ইং ০৯-০৭-২০২৬ তারিখ ২২.২০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা ভোলার এসআই (নিঃ)/আব্দুল আজিজ সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভা ২নং ওয়ার্ডস্থ গাজীপুর রোড সরকারী দীঘির পারে পাকা রাস্তার উপর মোঃ জামাল উদ্দিন (৪৪), পিতা-মৃত জালাল আহম্মেদ, মাতা-মোসাঃ জাহানারা বেগম, সাং-দিদারুল্লাহ ৬নং ওয়ার্ড, থানা-দৌলতখান, জেলা-ভোলাকে ৪২৪ (চারশত চব্বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *