পানি নিষ্কাশনের জায়গা ভরাটের অভিযোগ, পূর্ব কালুরঘাটে হাঁটু পানিতে জনদুর্ভোগ

0
FB_IMG_1786982647325


বোয়ালখালীর পূর্ব কালুরঘাট ৯ নম্বর ওয়ার্ডের কবির শেটের মার্কেট এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা।
অভিযোগ উঠেছে, মার্কেটের সামনে পানি নিষ্কাশনের জায়গা ভরাট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বৃষ্টির পানি বের হতে না পেরে সড়কে হাঁটুসমান পানি জমেছে।
এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি স্থানীয় অসংখ্য ব্যবসায়ীর দোকানেও পানি ঢুকে পড়েছে।
এলাকাটি শিল্পনগরী হিসেবে পরিচিত হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে; ফলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন—পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ থাকলে এর দায় কার, আর প্রশাসনের নজরদারি কোথায়?
পাশেই মোহাম্মদিয়া জামে মসজিদ থাকায় মুসল্লিদের চলাচলেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং পানি চলাচলের পথ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ বা ভরাটের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এ বিষয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
তথ্যচিত্র: মিজানুল হক, ৯ নম্বর ওয়ার্ড, বোয়ালখালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *