FB_IMG_1775662956612

চট্টগ্রামের পতেঙ্গার বহিঃনোঙর এলাকায় কোস্ট গার্ড ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫৫০ বস্তা সিমেন্টসহ চারজন পাচারকারীকে আটক করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পতেঙ্গা থানাধীন সীবিচ সংলগ্ন গভীর সমুদ্র বন্দর আলফা এরিয়া থেকে তাদের আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন-জামাল উদ্দিন (৬০), আব্দুল মালেক (৫০), মোঃ জাফর (৪০) এবং মোঃ এনাম (৩২)।

কোস্ট গার্ড ও থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে ৫৫০ বস্তা সিমেন্ট স্থানান্তরের সময় চারজনকে আটক করা হয়। সিমেন্টের বস্তাগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।

জব্দকৃত সিমেন্ট, ফিশিং ও কার্গো বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *