বৃষ্টিতে ভিজে মন্ত্রীর জন্য অপেক্ষা, রাতে সম্পাদক গ্রেপ্তার
ভোলার স্থানীয় দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, শুক্রবার দিনের বেলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের একটি কর্মসূচিকে কেন্দ্র করে রাজিবকে ভোর থেকে বৃষ্টির মধ্যে গেইটে অপেক্ষা করতে দেখা যায়। পরে রাতে তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, দীর্ঘদিন ধরে তিনি মন্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে, রাজিবকে মন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে—এমন কথাও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা মন্ত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাজিবকে ঠিক কোন মামলায়, কী অভিযোগে এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলো (৪ সেপ্টেম্বর) শুক্রবার।
জেলা পুলিশের ভেরিফাইড আইডি থেকে দেওয়া তথ্য অনুযায়ী দেখা যায় —
পুলিশ বলছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—ভোলা পৌরসভার আমানতপাড়ার মো. সুলেমানের ছেলে মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে রাজিব (৪৫), ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা হাওলির মৃত আফজাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (৩৭), এবং একই এলাকার মো. আয়ুব সরদারের স্ত্রী রিমি কবিতা ওরফে রিমা সরদার (৪৫)।
পরে আটক ব্যক্তিদের ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন বিভাগে ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তাদের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৬/২১ অনুযায়ী ভোলা সদর মডেল থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ০৯, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর ৫৬৪/২০২৬।