ভোলার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলছি,, আমরা ভোলা
বাসী কত আর বঞ্চিত হবো। বিগত সরকারের আমলে ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করার কথা ছিল ও ভোলা সদর হাসপাতালকে মেডিক্যাল কলেজ হাসপাতালে রূপান্তরিত করার কথা ছিল এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় সেগুলো বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সরকারের আমলে ও মানুষের প্রত্যাশা বেশি রয়েছে। একারণে প্রধান মন্ত্রী তারেক রহমান এর সাথে ভোলার এমপি আন্দালিব রহমান পার্থ সম্পর্ক অনেক এবং ভোলার সমস্যা দ্রুত হবে ভেবেছিলাম। দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন বিশ্ব বিদ্যালয় স্থাপন সহ বিভিন্ন পর্যায়ের উন্নয়ন প্রকল্প অনুমোদন পাচ্ছে । অথচ বিশ লাখ ভোলা বাসীর প্রানের দাবি ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ, ভোলা সদর হাসপাতালকে মেডিক্যাল কলেজ হাসপাতালে রূপান্তরিত এবং ভোলা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে এগিয়ে আসছেন। কবে বাস্তবায়ন করা হবে তা বলতে পারছেন। রাজনৈতিক দলগুলোর আশ্বাসের মধ্যেই থাকবে ভোলা বাসী। ভোলার মানুষের সমস্যা গুলোর মধ্যে অন্যতম রয়েছে, ভোলা ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে ও ভোলা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে। পূর্বের সাড়ে চারশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু আছে।সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হল ভোলা বাসী দূর ভোগ পোহাতে হচ্ছে।তাই সময়ের প্রয়োজনে দাবি উঠেছে,, শুধুমাত্র ভোলার চাহিদা একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করতে হবে। এছাড়াও গ্যাস ভিত্তিক কলকারখানা স্থাপন করতে হবে। সর্বোপরি রাষ্ট্রের তৃতীয় ব্যক্তি জাতীয় সংসদ স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঘনিষ্ঠ সম্পর্ক ভোলার এমপি আন্দালিব রহমান পার্থ ও ছাত্র নেতা এবং এমপি নূরুল ইসলাম নয়ন ও হাফিজ ইব্রাহিম সকলের প্রতি আহ্বান জানিয়ে ভোলা বাসী গুলো পূরণ করতে এগিয়ে আসুন। আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে পুনরায় স্ব স্ব স্থানে থেকে চেষ্টা করার জন্য অনুরোধ করছি