১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন যখন নোংরা রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, তখন একজন ব্যক্তি নীরবে

0
FB_IMG_1784968466298

উভয় পক্ষের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। তিনি কখনো কারও বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেন না, কাউকে ছোট করার চেষ্টা করেন না এবং কটূক্তি থেকেও নিজেকে বিরত রাখেন।

তিনি দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বেপারি মোঃ আল-আমিন। কিন্তু তাঁর মধ্যে নেই কোনো অহংকার বা প্রতিহিংসার মনোভাব। তিনি বিশ্বাস করেন, বিভেদ নয়—ঐক্যই পারে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে। তাই তিনি সকলকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিঘলদী ইউনিয়নকে একটি আদর্শ ও গৌরবের ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

চেয়ারম্যান পদে প্রতিযোগিতা থাকবেই—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা অভিযোগ এবং প্রতিহিংসার রাজনীতি কখনোই সমাজের জন্য কল্যাণকর নয়। এমন পরিস্থিতিতেও শান্ত, ভদ্র ও সংযত আচরণের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান বেপারি মোঃ আল-আমিন।

আসুন, আমরা একে অপরের প্রতিপক্ষ নয়, বরং সহযাত্রী হই। হিংসা ও বিভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের দক্ষিণ দিঘলদী ইউনিয়নকে একটি সুন্দর, শ্যামল ও উন্নত ইউনিয়নে পরিণত করি।

মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতায় থাকাকালীন আপনার কাজই একদিন মানুষের কাছে আপনার প্রকৃত পরিচয় হয়ে থাকবে। তাই নোংরা রাজনীতি নয়, সৎ কাজ, সততা ও মানবিক মূল্যবোধই একটি সমাজকে এগিয়ে নিতে পারে।

সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত ইউনিয়নবাসীর।
সঠিক মানুষই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।

Bapari Md Al Amin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *