১১নং চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনার কেন্দ্রে শাহজালাল লিটন

0
GQEtQIdOFMIqOfXefkDOlkogp0H

লক্ষ্মীপুর প্রতিনিধি: মোঃ শাকিল হোসেন

লক্ষ্মীপুর সদর উপজেলার ১১নং চররমনী মোহন ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা। এ আলোচনায় অন্যতম নাম হিসেবে উঠে এসেছে বর্তমান ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটনের।

শাহজালাল লিটন দীর্ঘদিন ধরে ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয় নেতাকর্মীদের অভিমত।

তাঁর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ১১নং চররমনী মোহন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বসুহাজী বাড়িতে।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক রাজনৈতিক মামলা ও হামলার মুখোমুখি হয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকে সংগঠনের জন্য কাজ করে গেছেন বলে তাঁর সমর্থকদের বক্তব্য।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের একটি অংশের মতে, সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মীবান্ধব মনোভাব, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলীর কারণে সভাপতি পদে শাহজালাল লিটন একজন শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

সৎ, সাহসী, শিক্ষিত, এ নেতা
তবে সভাপতি পদে কে দায়িত্ব পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় নীতিনির্ধারকরাই গ্রহণ করবেন। এদিকে নতুন কমিটিকে ঘিরে ইউনিয়নজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *