কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল।
লক্ষ্মীপুর প্রতিনিধি: মোঃ শাকিল হোসেন
কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। রবিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিলটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমনি এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটনের নেতৃত্বে ইউনিয়ন যুবদলের একটি বিশাল মিছিল অংশগ্রহণ করে। এ সময় চররমনী মোহন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল আলীম হুমায়ুন-সহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত অসংখ্য নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আনন্দ-উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।