দৌলতখানে পিস্তলসহ গ্রেফতার ১ওসিসহ টীমকে ২০ হাজার টাকা পুরস্কার

0
FB_IMG_1788405691325


ভোলা প্রতিনিধি:.


ভোলার দৌলতখান থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অবৈধ সেমি-অটোমেটিক চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সাফল্যের জন্য দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ও আভিযানিক দলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ২০,০০০/- বিশ হাজার টাকা অর্থ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত জানান।

গ্রেফতারকৃত আসামির বিবরণ:;
নাম: মো. নাহিদ হোসেন
উদ্ধারকৃত মালামালঃ ১টি অবৈধ সেমি-অটোমেটিক চায়না পিস্তল ও ১টি ম্যাগাজিন
আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সুপার বলেন, ভোলার আইন-শৃঙ্খলা রক্ষায় দৌলতখান থানা পুলিশ যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই তৎপরতা বড় ভূমিকা রাখবে।

অপরাধ দমনে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের উৎসাহিত করতে ২০,০/- টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। তিনি বলেন, এই ধরনের স্বীকৃতি পুরো পুলিশ ফোর্সের কাজের গতি এবং মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়।

এই সফল অভিযানের মাধ্যমে ভোলা জেলায় অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের জিরো টলারেন্স নীতি আরও জোরদার হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *