পূর্ব ইলিশায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক

0
Screenshot_2026-07-21-16-17-34-65

রেশমা বেগম ভোলা :
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার পর অভিযুক্ত আবু কালামকে আটক করেছে ভোলা সদর থানা পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ জুলাই ২০২৬ (বুধবার) পূর্বপরিকল্পিতভাবে আবু কালাম একা পেয়ে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে ভোলা আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ভোলা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু কালামকে আটক করে।
এ বিষয়ে ভোলা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, আদালতে মামলা দায়েরের পর অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এ প্রতিবেদনে বর্ণিত তথ্য মামলার এজাহার ও অভিযোগকারী পক্ষের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *