প্রেস রিলিজসিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অভিযানে

0
FB_IMG_1783178698785


সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অভিযানে দেশীয় এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেফতার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, এক রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেলসহ হায়দার আলী ওরফে জনি (২৮) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার এসআই (নিঃ) মোহাম্মদ বেলালের নেতৃত্বে একটি টহল দল আমিন জুট মিলস্ বাজার সংলগ্ন রেলবিটের পশ্চিম পাশে রহমত আলীর কলোনির সামনে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় আমিন জুট মিলস্থ কাঁচাবাজারের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী হায়দার আলী ওরফে জনির কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি এবং তার প্যান্টের পকেট থেকে এক রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত লাল রঙের একটি TVS 4V মোটরসাইকেল (রেজি. নং: চট্টমেট্রো-ল-১৭-০৩৭১) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯এ ধারায় মামলা (নং-০৯, তারিখ: ০৪ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত হায়দার আলী ওরফে জনির বিরুদ্ধে এর আগে বায়েজিদ বোস্তামী থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *