বোরহানউদ্দিনে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাস উল্টে আহত ৪

0
FB_IMG_1788793275968


ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশাকে পাশ কাটিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে বাসের চার যাত্রী আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিকা ইউনিয়নের মিলন বাজার এলাকায় ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘলদী এন্টারপ্রাইজের বাসটি চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। মিলন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় বাসের অন্তত চার যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।