ভোলা–শরীয়তপুর–ঢাকা সড়ক নিয়ে আমিনুল হকের বক্তব্য চান জনগন

0
FB_IMG_1788286760545


ভোলা- বরিশালের পরিবর্তে ভোলা–শরীয়তপুর- ঢাকা ভায়া হিজলা-মেহেন্দিগঞ্জ সেতু বা মহাসড়কের বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে প্রস্তাবিত পরিকল্পনা ও সিদ্ধান্তের বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সুস্পষ্ট বক্তব্য দাবি করেছেন ভোলার জনগণ।

জনসাধারণের দাবি, ভোলা জেলার দৌলতখানে প্রতিমন্ত্রী আমিনুল হকের দাদার বাড়ি এবং একই জেলায় গঙ্গাপুর তার নানার বাড়ি। এই সূত্রে আমিনুল হকের মা মাটির গন্ধ এখানে রয়েছে। গুরুত্বপূর্ণ এই যোগাযোগ প্রকল্পের বিষয়ে তাঁর অবস্থান পরিষ্কার করে জনগণের সামনে তুলে ধরবেন, এমন প্রত্যাশা জনগণের।

প্রস্তাবিত সড়কটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে এ প্রকল্প ভোলাসহ দক্ষিণাঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশা করছেন তারা।
তবে প্রকল্পটির বর্তমান অগ্রগতি, সরকারের পরিকল্পনা এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা নিয়ে ভোলাবাসীর মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে প্রতিমন্ত্রীর স্পষ্ট বক্তব্য ও কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *