১১নং চররমনী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আমিনুল ইসলাম বাদশা
দৈনিক সত্যের খোঁজে আমরা
লক্ষ্মীপুর প্রতিনিধি: মোঃ শাকিল হোসেন
লক্ষ্মীপুর সদর উপজেলার ১১নং চররমনী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে সাবেক ১১নং চররমনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাদশা-র নাম স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক অভিজ্ঞতার কারণে সাধারণ সম্পাদক পদে তাকে উপযুক্ত প্রার্থী হিসেবে দেখছেন অনেক নেতাকর্মী। তাদের মতে, দায়িত্ব পেলে তিনি ইউনিয়ন যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ে মতবিনিময় চলছে। এ সময় সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম বাদশার নাম বারবার আলোচনায় উঠে আসছে।
তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রত্যাশা, দলের নীতিমালা ও সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলীয় ঐক্য সুদৃঢ় হবে।